,

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে কয়েকশ ঘর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে সাড়ে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় কয়েক শত ঘর পুড়ে ছাই গয়ে গেছে। বৃহস্পতিবার সাড়ে ৭টায় দিকে ফায়ার সার্ভিসের কন্টল রুমের ডিউটি অফিসার বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগে বুধবার রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে কয়েকশত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। বস্তিতে বেশিরভাগ ঘরই টিনের হওয়ায় সহজেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় সাড়ে ৪শ’ ঘর পুড়ে যায়।

তারও আগে একই বছরের গত ১৪ মার্চ ঢাকার এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত ঘর পুড়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে