সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অভিযান : ৩ জঙ্গি নিহত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছিল। এ সময় তিন পুলিশ আহত হয়। বাড়িটির ছাদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের এডিসি ছানোয়ার হোসেন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ছায়ানীড় বাড়িতে জঙ্গিদের আস্তানায় সোয়াতের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে তাদের সঙ্গে অংশ নিয়েছে চট্টগ্রামের সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

অভিযান শুরুর পর সোয়াত সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গ্রেনেড হামলায় সোয়াতের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সোয়াতের একজন সদস্য জানিয়েছেন, জঙ্গিরা শেষ মুহূর্তে গ্রেনেড নিয়ে সোয়াতের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। এ সময় বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরিত হয়। গ্রেনেডগুলি অনেক বেশি শক্তিশালী ছিল।

ঘটনাস্থলে থাকা বিববার্তা প্রতিনিধি জানান, ৬টার দিকে অবস্থান নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হওয়া শুরু করেন অভিযানে অংশ নেয়া সোয়াত সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই গুলি-পাল্টাগুলির শব্দ শোনা যায়। ব্যাপক গোলাগুলির মধ্যেই বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটে। এরপর সাড়ে ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্সে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যকে নিয়ে যেতে দেখা যায়।

সীতাকুণ্ডের প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের দোতলা বাড়িটি বুধবার দুপুর ৩টা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। পুলিশ জানায়, অবরুদ্ধ হয়ে পড়া তিন জঙ্গি নব্য জেএমবির সদস্য। ঘটনাস্থলে র‌্যাব-পুলিশের পাশাপাশি সিএমপির সোয়াত টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়। রাত পৌনে একটার দিকে তিনটি গাড়িতে করে ঢাকা থেকে রওনা দেয়া সোয়াত টিমের সদস্যরা পৌঁছান ঘটনাস্থলে। এরপরই পুলিশ আশপাশের সবগুলো বাড়ির বাতি নিভিয়ে দেয়ার নির্দেশ দেয়। এছাড়া পুরো এলাকাটি সিল করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি