সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাবুল-বর্ণিকে জিজ্ঞাসাবাদে মিতু হত্যার রহস্য উম্মোচিত হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক এসপি বাবুল আক্তার ও পুলিশের সাবেক উপ-পরিদর্শক আকরাম হোসেনের স্ত্রী বনানী বিনতে বশির বর্ণিকে জিজ্ঞাসাবাদ করলেও উম্মোচিত হবে মাহমুদা খানম মিতু হত্যার রহস্য। এ জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার দাবি করেছেন আকরামের বোন জান্নাত আরা পারভীন রিনি। বুধবার মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামানের সাথে দেখা করে এ দাবি জানান তারা।

আকরামের বোনের বক্তব্য আমলে নিয়ে প্রয়োজনে বর্নিকে জিজ্ঞাসাবাদ করার কথা জানালেন তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান। তিনি বলেন, ‘আকরামের বোন লিখিত কোন অভিযোগ দেননি। তারা একটি সংবাদ সম্মেলনের কপি দিয়েছে। আর মৌখিকভাবে কিছু কথা বলেছেন। তার দেয়া বক্তব্যগুলো যাছাই বাছাই করা হচ্ছে। তার দেয়া বক্তব্যের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এমনকী জিজ্ঞাসাবাদ করা হতে পারে বর্ণিকে। ’

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলার পর সাংবাদিকদের সাথে কথা বলেন রিনি। তিনি বলেন, মিতু হত্যাকাণ্ড এবং আকরাম হত্যাকাণ্ডএক সূত্রে গাঁথা। দু’জনই পরকীয়ার জন্য খুন হয়েছে। বাবুল আক্তার ও বর্নিকে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য জানা যাবে। বিষয়টি তদন্ত করতেই মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ করেছি।

রিমির দাবি, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আকরামকে পরিকল্পিতভাবে হামলা করে করে বাবুল আক্তার ও বর্ণি। হত্যা করার জন্যই আকরামকে যমুনা সেতু হয়ে ঝিনাইদহ আসার পরামর্শ দেয় বর্ণি। পথে তাকে সন্ত্রাসী দিয়ে হামলা করে আহত করে। ঢাকায় চিকিৎসা নিয়ে আকরামের অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু বর্ণি স্যুপে বিষ মিশিয়ে খাওয়ালে ২০১৫ সালের ১৩ জানুয়ারি আকরাম মারা যান।

তার দাবি, আকরাম মারা যাবার পর আদালতে দায়ের করা ‍মামলায় বাবুল আক্তারের নাম দিতে চেয়েছিলেন। তবে ঝিনাইদহের তৎকালীন এসপি আলতাফ হোসেনের চাপে নাম দিতে পারেননি।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুবৃর্ত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পর বাবুল আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। ওই ঘটনায় বাবুল আক্তারের করা মামলার তদন্তের বাবুল আক্তার নিজে ও মিতুর বাবা-মা বিভিন্ন সময়ে চট্টগ্রাম এসে তদন্ত কর্মকর্তার সাথে দেখা করেছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই