বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে সক্রিয় চীন, আসছেন বিশেষ দূত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে চীন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য এশিয়া বিষয়ক চীনের বিশেষ দূত সান গোসিয়াং তিনদিনের সফরে আগামী সোমবার ঢাকা আসছেন। এছাড়া রোহিঙ্গা উদ্বাস্তু পরিস্থিতি সরেজমিন দেখতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং কক্সবাজার সফর করেছেন।
রোহিঙ্গাদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন-পীড়ন, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ করে গেলেও তা রোধে সু চি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেন নি। এ ক্ষেত্রে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের উদ্বেগও মিয়ানমার সরকার আমলে নেয়নি। সম্প্রতি জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশন এ ব্যাপারে সোচ্চার হয়ে উঠায় চীন পরিস্থিতি সামাল দিতে ভূমিকা রাখতে তৎপর হয়ে উঠেছে। আর তারই অংশ হিসাবে চীনের বিশেষ দূত সান গোসিয়াং বাংলাদেশে আসছেন।
গোসিয়াং আগামী সোমবার ঢাকা আসবেন। পরদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাত এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করবেন। বুধবার তিনি ঢাকা ছেড়ে যাবেন।
বাংলাদেশ বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক ফোরামে আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সু চিকে আরো সময় দিতে চায়। এছাড়া তাদের ব্যবসায়িক স্বার্থও রয়েছে। তাই রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চললেও পশ্চিমা বিশ্ব প্রায় নিরব ভূমিকা পালন করেছে। তবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সু চির সাথে আলোচনার পর বাংলাদেশে এসেছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজার গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাকার্তা সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ সহায়তা রোহিঙ্গা উদ্বাস্তুদের মধ্যে বিতরনের অনুমতি দিয়েছে বাংলাদেশ। একইসাথে রোহিঙ্গাদের চরাঞ্চলে স্থানান্তরে সরকারের পরিকল্পনার কথা জাতিসঙ্ঘ মানবাধিকার কমিটিতে উত্থাপন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ