,

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলগুলোর নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার বেলা ১১টার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল সহকারে মোর্চাভুক্ত দলগুলো জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে মিছিল নিয়ে পল্টন ঘুরে প্রেসক্লাবের পূর্ব পাশের গলি দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। তারা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ও জলকামান ব্যাবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাবিদ কামাল বলেন, তারা ব্যারিকেড ভেঙে প্রবেশ করে রাস্তার উভয় পাশে রাখা গাড়ি ভাঙচুর করছিল, পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ছিল। পুলিশ তখন অ্যাকশনে গেছে। সংঘর্ষ শুরুর পর বেলা ১২টার দিকে প্রেসক্লাব এলকায়া যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে বেলা পৌনে ১টার দিকে আবার যান চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে