,

পুলিশের প্রস্তাবে রাজি না ফেসবুক

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের দেওয়া সমঝোতা স্মারক সইয়ের এক প্রস্তাবে ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি বাংলা।

এতে বলা হয়, ফেসবুকের মাধ্যমে ‘জঙ্গিবাদের বিস্তার ঠেকানো এবং ধর্মীয় উস্কানি বন্ধ’ করতে পুলিশ একটি চুক্তি করতে চেয়েছিলেন। তবে যে কোনো বিষয়ে পুলিশ এখন দ্রুত যোগাযোগ করতে পারবে জানালেও চুক্তি সইয়ে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ।

আইজিপি বলেন, আমরা চেয়েছিলাম তাদের (ফেসবুক) সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক) করতে। কিন্তু তাদের নীতিমালা কোনো দেশের সঙ্গে এমওইউ অনুমোদন করে না। তারা এমওইউ করতে সম্মত হয়নি। তবে তারা বলছে, একটা ফোকাল পয়েন্ট নিয়োগ করতে এবং আমাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হবে।

বাংলাদেশ ও এশিয়ার ১৪টি দেশের পুলিশ প্রধানদের নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের প্রধান একেএম শহীদুল হক। সম্মেলনে ইন্টারপোলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ফেসবুক প্রতিনিধি যোগ দিয়েছিলেন।

বাংলাদেশের পুলিশ ফেসবুকের কাছে প্রস্তাব দিয়েছিল কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট খুলতে গেলে ফেসবুকে তাদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর দেওয়ার বিধান চালু করার ব্যাপারে। সে বিষয়েও সরাসরি কোনো উত্তর দেয়নি ফেসবুক।

আইজিপি বলেন, ‘আমরা এ প্রস্তাব তাদের দিয়েছি। তারা বলেছে, প্রস্তাব তারা বিবেচনা করে দেখবে।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে