সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে অনিবন্ধিত আড়াই লাখ ফার্মেসি

news-image

ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি রোধে নিবন্ধনহীন আড়াই লাখ ফার্মেসি বন্ধের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরইমধ্যে সারাদেশে কমকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বলছে, অধিদপ্তরের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অনেকের জীবিকা হুমকির সম্মুখীন হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে, দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১ লাখ ৩০ হাজার। তবে অনিবন্ধিত ফার্মেসির সঠিক হিসেব অধিদপ্তরের কাছে নেই। ঔষুধ ব্যবসায়ীদের সংগঠন ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি বলছে, দেশে অনিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় আড়াই লাখ।
অনিবন্ধিত ফার্মেসিতে ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রি হয় বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এসব ফার্মেসির বেশিরভাগই ফার্মেসি পরিচালনার নূন্যতম নিয়ম-কানুন মেনে চলে না। তাই এগুলো বন্ধে পদক্ষেপ নিতে সারাদেশে কর্মকর্তাদের চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ওষুধ ব্যবসায়ীরা বলছেন, অনিবন্ধিত ফার্মেসিগুলোতে বিপুল সংখ্যক মানুষ কাজ করে। তাই হঠাৎ করে প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধানে আসার পরামর্শ তাদের। অন্যদিকে এসব ফার্মেসি বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন ফার্মাসিস্টরাও।
সরকার ২০১৫ সাল থেকে নতুন ফার্মেসির নিবন্ধন দেয়া বন্ধ রেখেছে। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি