,

৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন শেখ হাসিনা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন তিনি।আজ মঙ্গলবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে এ রাষ্ট্রীয় সফরের সূচি ঘোষণা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল।

উল্লেখ্য, বিভিন্ন সম্মেলন উপলক্ষে একাধিকবার ভারতে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবার রাষ্ট্রীয়ভাবে দিল্লি সফর করেছিলেন ২০১০ সালে । অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসেছিলেন ২০১৫ সালে।

কূটনীতিকদের ধারণা, শেখ হাসিনার আসন্ন এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের বন্ধন আরও জোরালো করবে এবং দুই নেতার মধ্যে বন্ধুত্ব ও আস্থা আরও শক্তিশালী করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা করার সময় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এর আগে শেখ হাসিনাকে ডিসেম্বরে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তবে নানা কারণে সে সফর পিছিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে