,

ইডেন কলেজছাত্রী হত্যার ফাঁসির আসামি গ্রেপ্তার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে ইডেন কলেজের ছাত্রী শরিফা বেগম পুতুলকে বাসর রাতে গলা কেটে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি স্বামী মাহমুদুল আলম সিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে র‌্যাব ৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৩ সালের ১০ মে পারিবারিকভাবে মাহমুদুল ও পুতুলের বিয়ে হয়। ১৩ মে বাসর রাতে মাহমুদুল স্ত্রীকে গলা কেটে হত্যার পর মোল্লাহাট থানায় গিয়ে ধরা দেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কিছুদিন পর আদালত থেকে জামিন পেয়ে মাহমুদুল গা ঢাকা দেন। গত বছরের ৮ এপ্রিল আদালত মাহমুদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।

র‌্যাব ৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে মাহমুদুল দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। এ অবস্থায় গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে র‌্যাব ৬-এর একটি গোয়েন্দা দল তাঁকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে