বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে সম্মান জানাল পিএসজি ক্লাব

news-image

নিউজ ডেস্ক : নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. ইউনূসকে সম্মানসূচক সদস্যপদ দিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই হ্যান্ডবল ক্লাব (পিএসজি হ্যান্ডবল ক্লাব)। রোববার জার্মানির কিয়েল ক্লাবের বিরুদ্ধে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা দেখতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে তাকে সম্মান জানানো হয়। পিএসজি হ্যান্ডবল ক্লাব ৬ বারের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ন।

প্রফেসর ইউনূসের উপভোগ করা ম্যাচটিতে পিএসজি অনায়াসে জয়লাভ করে। খেলা শেষে খেলোয়াড়রা প্রফেসর ইউনূসকে অভিবাদন জানান। প্রফেসর ইউনূসও তাদের অভিনন্দন জানান। পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়া ও তাদের সঙ্গে ছবি তুলতে পিএসজি ক্লাবের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। ক্রীড়া বিশ্বের প্রতি সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্লাবের জার্সি উপহার দেয়া হয় ইউনূসকে। অতিথি হিসেবে পিএসজি ক্লাবের সব খেলা দেখার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে আগামী ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক আয়োজনের ব্যাপারে সহায়তার জন্য খেলোয়াড়রা প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান। ক্লাবের পক্ষ থেকে অলিম্পিক স্বর্ণপদক জয়ী ক্যাপ্টেন থিয়েরি ওমেয়ার প্রফেসর ইউনূসকে ক্লাবের জার্সি উপহার দেন এবং তাকে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেন। ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রফেসর ইউনূসের সঙ্গে তারা গ্রুপ ছবিও তোলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ