সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভির পাঁচটি কেন্দ্র হচ্ছে, সহায়তা দিচ্ছে চীন

news-image

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করবে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৯১ কোটি টাকা। এ মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে ৯৮৮ কোটি টাকার জোগান দেবে চীন সরকার।

আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে ২০২০ সালের মধ্যে বিটিভির কেন্দ্রগুলো তৈরি করা হবে। একনেক সভায় মোট পাঁচ হাজার ২৩৮ কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আছে- গ্রামের মাটির রাস্তা টেকসই করতে ইট বসানোর (হেরিং বন্ড) প্রকল্প এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প।

একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু টয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই