বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ বিমান

news-image

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারলাইন্স সার্ভিস ইনসেনটিভ স্কিম পে আউট অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, চাঙ্গিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনটাইম ডিপারচারের হার ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ। এই অর্জনের কারণে বিশেষ কর সুবিধা পাবে বিমান।

সম্প্রতি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে চাঙ্গি বিমানবন্দরের কর্মকর্তা লিয়ং টির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন সেখানে নিযুক্ত বিমানের স্টেশন ম্যানেজার শরিফুর রহমান।

১৯৭৮ সাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন সিঙ্গাপুরে। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে প্রতিদিন ১টি করে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রতিটি ফ্লাইটে ৯৫ শতাংশ আসনে যাত্রী বহন করে বিমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ