,

অ্যাকাউন্ট জালিয়াতি হলে গ্রাহককে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নিজস্ব প্রতিবেদক : ব্যাংক হিসাব থেকে অর্থ জালিয়াতি হলে প্রমাণ সাপেক্ষে তা গ্রাহককে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে- চেক জালিয়াতি করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ, জালিয়াতি বা প্রতারণার ঘটনা ঘটছে। ব্যাংকের কিছু কর্মকর্তা বা কর্মচারীদের যোগসাজশে এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে। তাছাড়া চেকের পাতা বা চেক বই চুরি করে, চেক জালিয়াতি বা সিস্টেমের ত্রুটিজনিত ও আইটি সিস্টেমের অপব্যবহারের মাধ্যমে এ ঘটনা সংঘটিত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক ধারণা করছে।

সাধারণত অর্থ জালিয়াতির ঘটনা উদঘাটিত হওয়ার সাথে সাথে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে। কিন্তু মামলা নিষ্পত্তির বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার হওয়ায় নিজস্ব তদন্তে গ্রাহকের সম্পৃক্ত হওয়ার কোনো প্রকার জড়িত থাকার বিষয় প্রমাণিত না হলে তাৎক্ষণিকভাবে গ্রাহকের অর্থ ফেরত দেয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে