,

দিনাজপুরে পীর ও নারী মুরিদকে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আজ সোমবার রাতে কথিত পীরের আস্তানায় দুজনকে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১০টার দিকে বোচাগঞ্জের দৌলা গ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তার এক নারী মুরিদকে দুর্বৃত্তরা গলা কেটে ও পরে গুলি করে হত্যা করেছে।

ফরহাদ হোসেনের প্রতিবেশী বাবলু চৌধুরী বলেন, গ্রামের বাড়িতে একটি পীরের আখড়া চালাচ্ছেন আট-১০ বছর ধরে। সপ্তাহে একদিন তারা বিশেষ জিকির আসকার করেন। এ ছাড়াও তারা প্রায়ই মিলিত হন। আজও এ রকম জিকিরের সময় দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে তাদের গলা কাটে। পরে গুলি করে।

প্রতিবেশীরা নিহত নারীর পরিচয় জানাতে পারেননি। তবে তিনি ফরহাদের বাড়িতে গৃহকর্মীর কাজও করতেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে