,

বাগমারার ৫ জেএমবি সদস্য রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-৪ এর বিচারক সাইফুল ইসলাম তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো বাগমারার ভবানীগঞ্জ এলাকার মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), সমির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (২৮), মৃত জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)।

মামলাটির তদন্ত কর্মকর্তা বাগামারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, গত শনিবার ভোররাতে এই জেএমবি সদস্যদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। ওই দিন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ডের আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে রাখেন।

পরে সোমবার আবেদনের শুনানি হলে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জর করেন। আদেশ পেয়ে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসব জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলেও জানান পরিদর্শক আসাদুজ্জামান আসাদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে