,

আর মাগুরা স্টাইলে নির্বাচন হবে না : সিইসি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আর কোনো মাগুরা স্টাইলে নির্বাচন হবে না।

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য অলরেডি আমরা কাজ শুরু করেছি। আর এ নির্বাচনে সব দল অংশগ্রহণের ক্ষেত্রও তৈরি করা হচ্ছে। মাগুরার মতো বিতর্কিত নির্বাচন হবে না। অবশ্যই এর ব্যতিক্রম হবে। কারণ সব দল অংশগ্রহণ করলে নির্বাচন পরিস্থিতি আর তেমন হবে না।

তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করছি। সামনে সকল নির্বাচনও সুন্দরভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত সেনাবাহিনী নামানোর কোনো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। এ ব্যাপারে সময় আসলে প্রয়োজন মতে ব্যবস্থা নেয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যে সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার সে বিষয়ে প্রস্তুতি নিতে আরো কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরে যেতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের সময় ভোট কেন্দ্রের আইন শৃংখলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব মো. আবদুল্লাহ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

এর আগে সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ড. অনুপম সেন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল হক সহ অন্য ব্যক্তিবর্গদের হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে