সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে নয় : হাইকোর্ট

news-image

ভবিষ্যতে কোনো আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে যাতে আদালতে (এজলাস কক্ষ) তোলা না হয়, সে জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এ আদেশ দেন। এ বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের নির্দেশ অনুসারে ঢাকার কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির আদালতে হাজির হন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এক আদেশে হাইকোর্ট ডান্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালতে হাজির করার বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশ দিয়েছিলেন।

বেলা ১১টার দিকে বিষয়টি শুনানির জন্য এলে তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। পুলিশ ডান্ডাবেড়ি দিয়ে নিয়ে এসেছে। ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন হবে না।’

এরপর জাহাঙ্গীর কবির বলেন, ‘পুলিশকে বলেছিলাম, পুলিশ নিয়ে এসেছে। ব্রিটিশ আমল থেকে এ পদ্ধতি চলে আসছে। নিয়ে আসার সময় ডান্ডাবেড়ি খোলার ব্যবস্থা নেই।’ যাদের ডান্ডাবেড়ি পরিয়ে আনা হয়েছিল, তারা জেএমবির সদস্য বলেও তিনি জানান।

এ সময় আদালত বলেন, ‘পদ্ধতি নাই। ব্যবস্থা করবেন তো।’

এরপর আদালত দুই কর্মকর্তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে এই আদেশ দেন।

বিচার শেষ না হওয়া পৃথক মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাবন্দী ১০ বন্দীর মধ্যে চারজনকে ডান্ডাবেড়ি পরিয়ে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে আনা হয়। কেরানীগঞ্জ কারাগার থেকে তাঁদের হাইকোর্টে হাজির করা হয়।

ওই দিন শুনানিকালে ডান্ডাবেড়ি পরানোর বিষয়টি নজরে আনেন আদালত। এর ধারাবাহিকতায় আদালত ব্যাখ্যা জানাতে দুই কর্মকর্তাকে হাজির হতে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল