,

ধসে পড়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়েছে। এতে কয়েকজন লোক সেখানে চাপা পড়েছেন বলে জানা গেছে। রবিবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মালিবাগ রেলগেট এলাকায় ফ্লাইওভারের পিলা ক্রেন দিয়ে তোলার সময় রেললাইনের ওপর ছিঁড়ে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গেছে।

রবিবার রাত ৩টার দিকে বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্টল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি জানান, রাত ২টা ৩৫ মিনিটের সময় আমরা খবর পেয়েছি। মালিবাগ এলাকায় ফ্লাইওভারের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে দুই-তিনজন লোক চাপা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সূত্র জানা গেছে, ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে কয়েকজন লোক চাপা পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে