সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আমের বাম্পার ফলন

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম বাগানগুলোতে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই এলাকায় অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছর বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা।

আঞ্চলিক হর্টিকালচার রিসার্চ স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন বলেন, আমের মুকুল ফোটার বর্তমান অবস্থায় অনুকূল পরিবেশ বজায় থাকলে আশা করা যাচ্ছে এই বছর চমৎকার ফলন পাওয়া যাবে।

তিনি বলেন, এ অঞ্চলের প্রায় ৩২ হাজার ৮১৬ হেক্টর জমিতে আম বাগানে বিভিন্ন বয়স ও জাতের প্রায় ৩০ লাখ আম গাছ রয়েছে। অনেক বাগান মালিক জানান, সাম্প্রতিক বছরগুলোতে বসতবাড়িতে আম বাগান করার আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলে ৭০ জাতের আম চাষ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাত হলো- গোপালভোগ, ফজলি, ল্যাংড়া, খিরসাপাতি, আম্রপালি, আশ্বিনা, গুটি ও মিষ্টিমধু।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, আম চাষীরা এ বছর তাদের বাগানে ও বসতবাড়িতে সফলভাবে আম চাষে ও তদারকিতে ব্যাপক কার্যকর পদক্ষেপ নিয়েছে।

রাজশাহী আম গবেষণা স্টেশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া, তাপমাত্রার ওঠা-নামা, বৃষ্টিপাত এবং আগামী কয়েক মাস কীট-পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পেলে এখানে বাম্পার ফলন পাওয়া যাবে। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন