সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মিষ্টির রসে মৃত ইঁদুর!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকার অমলেন্দু সেন সুইটস এর কারখানায় রাখা মিষ্টির রসে বিড়াল আকারের মৃত ইদুর পাওয়া গেছে। রবিবার দুপুরে কারখানাটিতে অভিযান চালিয়ে এ অবস্থা দেখতে পায় ভ্রাম্যমান আদালত। সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিষ্ঠানের মালিক সুনির্মল সেন লিটনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নিবাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে মিষ্টি, মিষ্টির রসের মধ্যে পড়ে মরে আছে বিড়াল সাইজের ইদুর, মিষ্টির রসের উপর পোকা-মাকড়, গাছের পাতা, মশা ভাসছে। ব্যবহার করা হচ্ছে কয়েকমাস আগের পুরনো রস। রস দেখে মনে হচ্ছিল উপরে দুই ইঞ্চি পুরু ছত্রাক পড়ে আছে। দইয়ের মেয়াদ নেই। ফ্রিজে দই, মিষ্টি, মাছ রাখা হয়েছে একসঙ্গে। পোড়া কালো তেল দিয়ে বানানো হচ্ছে মিষ্টি। এ সব অভিযোগে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট