বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির রসে ভাসছে ইঁদুর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ‘অমলেন্দু সেন সুইটস’ চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বিখ্যাত মিষ্টির দোকান। যে দোকানের মিষ্টি খাওয়ার জন্য দূরদূরান্ত থেকে সকাল বিকেল ছুটে আসে মিষ্টি পিয়াসু মানুষগুলো। কিন্তু সেই মিষ্টির তৈরির কারখানার দৃশ্য ছিলো ব্যতিক্রম।

কয়েকমাস আগের পুরানো রস ব্যবহার করা হচ্ছে বিখ্যাত মিষ্টি কারখানায়। মিষ্টির রসের মধ্যে দুই ইঞ্চি পুরু ছত্রাক পড়ে আছে। তাতে ভাসছিল পোকামাকড়, গাছের পাতা ও মশা। এছাড়াও মিষ্টির রসের উপর বিড়াল সাইজের ইঁদুরও মরে পড়ে আছে।

রবিবার বিকেলে সীতাকুন্ড উপজেলার নামার বাজার এলাকার ‘অমলেন্দু সেন সুইটস’ নামে সেই মিষ্টি তৈরির কারখানায় অভিযানে গিয়ে এমন চিত্র পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ওই কারখানায় অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো হচ্ছে। দই তৈরি করে মাছ মাংসের সাথে একসাথে রাখ হয়েছে। পোড়া কালো তেল দিয়ে এসব তৈরি করা হয় ওই কারখানাতে। মিষ্টি রসের মধ্যে বিড়াল মুখ দিচ্ছে এমন চিত্র পাওয়া গেছে।

তিনি বলেন, আমি শুনেছি এ অমলেন্দু সেন মিষ্টি সীতাকুণ্ডের খুবই ঐতিহ্যবাহী মিষ্টি ভাণ্ডার। সরেজমিনে এসে দেখলাম এরা মানুষকে মিষ্টির নামে কি খাওয়াচ্ছে। প্রাথমিকভাবে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে মিষ্টি তৈরির পরিবেশ সৃষ্টি না করলে সিলগালা করে দেয়া হবে।

অভিযানে সীতাকুন্ড মডেল থানার উপ-পরিদর্শক মো.জয়নাল আবেদিন, ভূমি অফিসের নাজির মো.জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর