সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীতে আজ থেকে যুক্ত হচ্ছে দুটি সাবমেরিন

news-image

বাংলাদেশে এই প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে সাবমেরিন।
চীনের কাছ থেকে পাওয়া দুটি সাবমেরিন আজ নৌবাহিনীর ফ্লিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে। আইএসপিআর থেকে জানানো হয়েছে, ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।

নৌবাহিনীর ফ্লিটে নতুন দুটি সাবমেরিন যোগ হওয়ার ফলে কী পরিবর্তন আসবে?
নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আউয়াল বিবিসি বাংলাকে বলছিলেন, “বাংলাদেশ নৌবাহিনী আগে দ্বিমাত্রিক ছিল। দুটি ডাইমেনশনে তারা কাজ করতে পারত। কিন্তু এই দুটো সাবমেরিন যুক্ত হবার ফলে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করল। সক্ষমতার দিক দিয়ে নৌবাহিনীকে যে দায়িত্ব পালন করতে হয়- তিনটা ডাইমেনশনে তাদের হুমকি মোকাবিলা করতে হয়- আজ থেকে এটার সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ”- বলছিলেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আউয়াল।

গত বছর চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দুটি সাবমেরিন বা ডুবোজাহাজ পায় বাংলাদেশ। সাবমেরিন দুটি গ্রহণ করে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। সে সময় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ০৩৫ জি ক্লাসের এই কনভেনশনাল সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।

রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আউয়াল জানান, “এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন চীনের নৌবাহিনীতে আছে। সেখান থেকেই বাংলাদেশকে দুটো দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি