,

ঢাবির মনোগ্রাম অধিভুক্ত কলেজগুলোর ব্যবহারের সুযোগ নেই

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া নতুন সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ব্যবহার এবং খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম অধিভুক্ত কলেজগুলোর ব্যবহারের সুযোগ নেই। তারা নিজেদের মনোগ্রাম ব্যবহার করবে।

এ ছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এমন তথ্যও সঠিক নয় বলে জানান তিনি। উপাচার্য বলেন, এসব ইভেন্টে সরাসরি অংশ গ্রহণের সুযোগ নেই অধিভুক্ত কলেজের। তারা স্ব-স্ব প্র্রতিষ্ঠান থেকে আয়োজন করবে। ঢাবির কোন সামাজিক-সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করতে পারবে না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমানের বরাত দিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তাও সঠিক নয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন উপাচার্য । তিনি বলেন, আমি বলেছি আগে এ নিয়ম ছিল কিন্তু এখন নেই। অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ব্যবহার করতে পারবে এমন গুজব শুনে শনিবার টিএসসি ও ভিসি চত্বরে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে