,

সৌদি আরব থেকে খালি হাতে ফিরছেন ১৭০ শ্রমিক

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক মন্দার মুখে পড়ে বেতন-ভাতা না পেয়ে সৌদি আরব থেকে খালি হাতে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তাঁদের মধ্যে গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ২৮ জন শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কোম্পানির ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে সৌদির আল-সাদ গ্রুপে কর্মরত ১৭০ বাংলাদেশি শ্রমিকের ৭-১০ মাসের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাস সৌদি শ্রম মন্ত্রণালয়ের সহায়তায় ওই কোম্পানির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা সৌদির শ্রম আদালতে বেতন ও অন্যান্য পাওনা আদায়ে মামলা করেন। এ অবস্থায় শ্রমিকদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠাতে ‘ফাইনাল এক্সিট’ দিচ্ছে সৌদির শ্রম মন্ত্রণালয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. সারওয়ার আলম শ্রমিকদের দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকরা শূন্য হাতে দেশে ফেরত যাচ্ছেন। আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যেন এসব শ্রমিককে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে