বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মার্চ গণহত্যা দিবস পালনে সংসদে প্রস্তাব

news-image

বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চর কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনে জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

শনিবার বিকালে অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী দিনের অন্যান্য কর্মসূচি স্থগিত রেখে কার্যপ্রণালী বিধি-১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাব সাধারণ উত্থাপনের আহ্বান করেন।

আলোচনার সূত্রপাত করে শিরীন আখতার তার প্রস্তাবে বলেন, ‘বিশ্বে গণহত্যা দিবসের ইতিহাসে যে কোন দিনের চেয়ে ২৫ মার্চের গণহত্যা একটি দুঃসহ স্মরণীয় দিন।’

২৫ মার্চ রাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর গণহত্যা ও তাণ্ডবের বর্ণনা দিয়ে শিরীন বলেন, ‘জাতিসংঘ গণহত্যা দিবসের যে সংজ্ঞা দিয়েছে তার  পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়েছে ২৫ মার্চের কালরাতে। বাঙালির শত্রুরা এই ইতিহাসকে বারবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তাই এই দিবসটিকে গণহত্যা দিবস ঘোষণা করার প্রস্তাব করছি। আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার পক্ষে দাবি তোলার প্রস্তাব করছি। ঘাতক দালাল নির্মূল কমিটি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও গণবিচার আন্দোলন এবং ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল দিবসটিকে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে।’

প্রস্তাবে বলা হয়, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হোক।’

প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করলে তা কার্যকরে আদেশ দেবে নির্বাহী বিভাগ।

প্রস্তাব উত্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। তিনিও এই প্রস্তাবের পক্ষে কথা বলেন। এরপর সংসদে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা, অত্যাচার এবং এসব থেকে বাঁচতে বাস্তুচ্যুত লাখো মানুষের দুর্দশার বিষয়ে একটি প্রামণ্যচিত্র দেখানো হয় সংসদে। এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে চশমা খুলে চোখ মুছতে দেখা যায়।

বাঙালির স্বাধীকার আন্দোলনকে অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সার্চ লাইট নামে চালানো হয় এই গণহত্যা। সেদিন তাদের নির্বিচারে গুলিতে এক রাতেই রাজধানীতে নিহত হয় ১০ হাজারেরও বেশি মানুষ। ফুটপাতের মানুষের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসগুলোতেও চালানো হয় নির্মম গণহত্যা। আক্রমণ করা হয় রাজারবাগ পুলিশ লাইনসে। পুলিশ বাহিনী তাদের হালকা অস্ত্র দিয়ে ঠেকাতে পারেনি সেনাদেরকে।

এরপর বাঙালি পাল্টা অস্ত্র তুলে নিলেও পরের নয় মাসজুড়ে দেশজুড়ে চলে গণহত্যা। সব মিলিয়ে প্রাণ হারায় আনুমানিক ৩০ লাখ মানুষ। অত্যাচার, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ আর ধর্ষণ; সাড়ে তিন লাখের বেশি নারী নির্যাতিত হয় সে সময়। শহরের পাশাপাশি দূর গ্রামের মানুষরাও এসব নির্যাতন থেকে বাঁচতে পারেনি।

পাকিস্তান থেকে আসা সেনারা ছাড়াও বাংলাদেশেরই মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা রাজাকার, আলবদর, আল শামস বাহিনী গড়ে তোলে চালায় হত্যাযজ্ঞ।

২৫ মার্চ গণহত্যা শুরুর পর এই দেশ থেকে বিদেশি সাংবাদিকদেরকে বের করে দেয়া হয় এই অঞ্চল থেকে। তারপরও কিছু সাংবাদিক লুকিয়ে এসব গণহত্যার কিছু চিত্র তুলে ধরেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

প্রাণে বাঁচতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নেয় ভারতে। আর নয় মাসের সংগ্রাম শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের আছে ৯৩ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণের জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ