,

ধানমন্ডি থেকে অপহৃত তরুণ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রওনাকুর সালেহীন শুভ (১৮) নামে অপহৃত এক তরুণকে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম। তিনি জানান, শুক্রবার শুক্রবার সকালে ক্যান্টনম্যান্ট এলাকা থেকে নিখোঁজ হন শুভ।

পরে অপহরণকারীরা শুভর বাবার মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শুভর বাবার অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতে মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরটি ট্র্যাক করে ধানমন্ডির একটি বাসা থেকে শুভকে উদ্ধার করা হয়। মইনুল ইসলাম আরও জানান, শুভর বাবা সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পরিবারসহ সেনানিবাস এলাকাতেই থাকেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে