সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভরা ফাল্গুনে বর্ষার ধারা

news-image

নিজস্ব প্রতিবেদক : কখনো ঝিরিঝিরি, কখনোবা ঝুম—এভাবেই চলেছে বর্ষণ। আর এতে ভরা ফাল্গুনে চলে এসেছে বর্ষার আমেজ। ঢাকাসহ সারা দেশে বৃষ্টি কয়েক দিন ধরে। গতকাল শুক্রবার রাত আটটা থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকেও টিপটিপ বৃষ্টি।

গতকাল সন্ধ্যায় ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকাতে বৃষ্টি হয়েছে ৩৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মধ্যে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল রাত ১২টা পর্যন্ত। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝোড়ো হাওয়াসহ এই বৃষ্টির দাপট দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বেশি। বিভাগীয় শহরের মধ্যে খুলনায় ২৮, বরিশালে ২০, রংপুরে সামান্য, রাজশাহীতে ২২, সিলেটে ২৬, চট্টগ্রামে ১৯ ও ময়মনসিংহে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঝোড়ো হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে মেঘমালার কারণে। বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দর ও চট্টগ্রামে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, যে ধরনের ঝড় বয়ে গেছে, এটিকে কালবৈশাখী বলা হয়। এ কারণে বৃষ্টির মাত্রাও বেশি ছিল।

মার্চ মাস এ অবস্থায়ই থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দাবদাহ বয়ে যেতে পারে। এ কারণে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

গতকাল রাত নয়টার দিকে ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। ক্ষণিকের বৃষ্টিতেই কারওয়ান বাজার, তেজতুরী বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে যায়। মুগদা, বাসাবো এলাকাতেও পানি জমে। অসময়ের এই বৃষ্টিতে ধুলা থেকে স্বস্তি মিললেও যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয় ঢাকাবাসীকে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি