সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ও জামালপুরে আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, বাসটি কুড়িগ্রাম থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। সাতমাইল এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।

জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় সকাল আটটার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাস রাস্তার একপাশে দাঁড়ানো দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁরা মারা যান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসচাপায় নিহত দুজনের নাম জহুরুল ইসলাম ও মোস্তফা। আহত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মোহাব্বত কবির দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি