সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ট্রাকচাপায় নিহত ৪

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ির দুলাল আহমদ (২৬) ও জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আবদুল আহাদ (৩২)। নিহত অপর দুজনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় জানতে পাশের থানায় বার্তা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বিয়ানীবাজার যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আলীনগরের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালক ও পাঁচজন যাত্রীর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অপর এক যাত্রী মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং বাজার এলাকায় তাঁকে আটক করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন