,

রাজধানীতে বিলাস বহুল গাড়ি উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ থেকে একটি বিলাস বহুল প্রাইভেট কার উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, যাত্রাবাড়ী থানার গোলাপবাগের ২৩/বি, বাড়ির গ্যারেজে মালিকানাবিহীন একটি বিএমডব্লিউ গাড়ির পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল ওই বাড়ির গ্যারেজে গিয়ে মালিকানার সন্ধান করে। এক পর্যায়ে বাড়ির কেয়ারটেকার জানায় আবুল হোসেন নামক এক ব্যক্তি বাড়ির মালিকের সাথে ব্যবসায়ীক লেনদেনের সুবাদে দেড় মাস পূর্বে গাড়িটি এখানে রেখে যায়।

পরে আবুল হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িটি চট্টগ্রামের জনৈক জিয়াউল হকের। তার কাছে টাকা পাওয়ার সুবাদে গাড়িটি ওই গ্যারেজে রাখা হয়েছে। তবে গাড়িটির কোনো কাগজপত্র জিয়াউল হক এখনো হস্তান্তর করেনি। তিনি জিয়াউল হকের কোনো মোবাইল নম্বর বা ঠিকানা বলতে পারেনি।

র‌্যাব আরো জানায়, আবুল হোসেনের কাছে সঠিক কাগজপত্র না থাকায় এবং কথা সন্দেহজনক হওয়ায় গাড়িটির নিবন্ধন ও নম্বর যাচাইয়ের জন্য বিআরটিএ’র কাছে পাঠানো হয়েছে।

র‌্যাবের ধারণা, গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে কালো টাকার বিনিময়ে কেনা হয়েছে, না হয় চোরচালান, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কাজে গাড়িটি ব্যবহার হয়ে থাকতে পারে। পরিত্যক্ত বিএমডব্লিউ গাড়িটির কোনো বৈধ মালিকানা ও কাগজপত্র না পাওয়ায় জব্দ করা হয়। আবুল হোসেন ও জিয়াউল হকসহ গাড়িটির সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধ খুঁজে বের করার জন্য র‌্যাব অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে