সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ সন্তানদের তথ্য না দিলে অভিভাবকও ফাঁসবেন!

news-image

নিউজ ডেস্ক : জঙ্গিদলে তরুণদের নিয়োগপ্রক্রিয়া থেমে নেই। তবে প্রথম ধাপে যাঁরা নিখোঁজ হয়েছিলেন, তাঁদের অভিভাবকদের বেশির ভাগই পুলিশকে সন্তান নিখোঁজের বিষয়ে জানালেও এখন অভিভাবকেরা সেটা করছেন না। তাই এখন থেকে অভিভাবকেরা নিখোঁজ সন্তানদের তথ্য সজ্ঞানে না দিলে তাঁদের বিরুদ্ধেও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এ রকম একটা সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন। ঊর্ধ্বতন ব্যক্তিরা বিষয়টি চূড়ান্ত করবেন।

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জানা যায়, হামলাকারী পাঁচজনই বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। এরপর দেশব্যাপী নিখোঁজ তরুণদের সন্ধান শুরু হয়। র‍্যাব প্রথমে ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করলেও পরে ৬৮ জনের একটি সংশোধিত তালিকা দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই তালিকার ১৯ জন জঙ্গিবাদে জড়িয়ে দেশের বাইরে আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর বাইরে ওই তালিকার কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হন। ১০ জন জীবিকার সন্ধানে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ হন। আবার কয়েকজন মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে দীর্ঘদিন থাইল্যান্ডের কারাগারে ছিলেন, পরে দেশে ফিরেছেন।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, তরুণদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এখন অনেক কমলেও ঠিকমতো তথ্য মিলছে না। সম্প্রতি কয়েকজন তরুণের জঙ্গিবাদে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে, যাঁরা কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। তবে এই তরুণদের কয়েকজনের অভিভাবকেরা বিষয়টি চেপে রেখেছিলেন। পুলিশকে তাঁদের সন্তান নিখোঁজ হওয়ার বিষয়টি জানাননি এসব অভিভাবক।

ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে বা সামাজিক কারণে তাঁরা এমনটি করছেন। এতে কাজ করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে কর্মকর্তাদের। কতজন নিখোঁজ হয়েছেন, এ ধারণাটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজ বের করাও কঠিন হচ্ছে। একজন কর্মকর্তা বলেন, একজন নিখোঁজ হওয়ার তথ্য পেলে তাঁর পরিবার, বন্ধু, সামাজিক যোগাযোগমাধ্যম ইত্যাদি ঘেঁটে অনেক তথ্য পাওয়া যায়। এসব তথ্য ওই তরুণকে আটকের বেলায় সহায়ক হয়। কিন্তু অভিভাবকেরা তথ্য না দিলে তো সমস্যা।

এ কারণে তাঁরা এখন অভিভাবকদের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের দুজন কর্মকর্তা। তাঁরা বলেন, যদি কোনো তরুণ নিখোঁজ হওয়ার পর তাঁর অভিভাবকেরা পুলিশকে ইচ্ছাকৃতভাবে অবহিত না করেন এবং পরে সেই তরুণটির সঙ্গে জঙ্গিবাদ-সংশ্লিষ্টতা পাওয়া যায়, এমন ক্ষেত্রে সেসব অভিভাবকের বিরুদ্ধেও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি