,

লঘুচাপে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

news-image

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা ও সুন্দরবনসংলগ্ন আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে মুষলধারায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত না হলেও ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

এর আগে মোংলা বন্দর এলাকায় দুপুরে কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝি-মাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

দুদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ ও দুবলা ফিশারম্যান গ্রুপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে