,

জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশ-ফেসবুকজঙ্গিবাদ দমনে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ পুলিশ। ফেসবুকে জঙ্গিদের তৎপরতা ও প্রোপাগান্ডা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

১৪টি দেশের পুলিশ প্রধানদের সম্মেলনের প্রাক্কালে পুলিশ সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এখন বিশ্বব্যাপী পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনও একক দেশের পক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়। জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়। তাই জঙ্গিবাদ দমনে বিভিন্ন দেশের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে করণীয় ও কর্মপরিকল্পনা ঠিক করা নিয়ে বৈঠক করা হবে।’

আইজিপি বলেন, ‘আগামী ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। থাকবেন যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও।’

বৈঠকে উপস্থিত পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ পর্যন্ত প্রায় সাতশ’ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বেশিরভাগেরই বক্তব্য হচ্ছে, ফেসবুকসহ অনলাইন প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে তারা জঙ্গিবাদে জড়িয়েছে। আর এ প্রোপাগান্ডা বেশি হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তাই এ বিষয়টিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু চাইলেই ফেসবুকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তারা নিতে পারেন না। তাই এ সম্মেলনে ইন্টারপোলের সহায়তায় তারা ফেসবুক কর্তৃপক্ষকেও উপস্থিত করাতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে