,

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সালমান এফ রহমানের নাম প্রকাশ করা হয়েছে। তিনি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) কর্ণধার।

প্রকাশিত তালিকা অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।

মঙ্গলবার বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালের ওই তালিকায় ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। ওই তালিকায় ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে সালমান এফ রহমান রয়েছেন ১৬৮৫ নম্বরে।

তালিকার শীর্ষ তিনজনই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার সম্পদের পরিমাণ আট হাজার ১০০ কোটি ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন ওই তালিকায়। তার অবস্থান ৩৯৫ নম্বরে। ট্রাম্পের সম্পদের পরিমাণ ৪৫০ কোটি ডলার।

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৭ অনুযায়ী, ধনী দেশের তালিকায় শীর্ষ ২০-এর মধ্যে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অবস্থান ১৯। গত বছর আরব আমিরাতের ১৬ জন ধনকুবের ছিলেন তালিকায়। এবার তা বেড়ে হয়েছে ২১। জিসিসিভুক্ত আর কোনও দেশ শীর্ষ ২০-এ জায়গা করতে পারেনি।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

৯০-এর দশকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান রাজনীতিতে সক্রিয় হন। তিনি বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।’কোনো নছিয়তে কাজ হবে না শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন, ‘

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করবে না। শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো নছিয়তে কোনো কাজ হবে না। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রোগীদের জিম্মি করে ধর্মঘট না করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেবিলে রোগীকে ফেলে রেখে ধর্মঘট করবেন না। মানুষের জন্য কাজ করুন। কোনোভাবেই যাতে রোগীরা কষ্ট না পায়, তার জন্য সহযোগিতা করুন। কিডনি প্রতিস্থাপনে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন করা হচ্ছে জানিয়ে নাসিম বলেন, কিডনি প্রতিস্থাপনে আইনি জটিলতা দূর করতে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন চূড়ান্ত হওয়ার পথে। আশা করি, দ্রুত সময়ের মধ্য প্রথমে মন্ত্রিপরিষদের সভার পরে সংসদে সংশোধনী আইনটি পাস হবে।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন-আর-রশিদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব নজরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে