,

৯০ শতাংশ বিদেশ গমনেচ্ছু প্রতারণার শিকার : টিআইবি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের মধ্যে ৯০ শতাংশের বেশি অনিয়ম ও প্রতারণার শিকার হচ্ছেন। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

গবেষণা প্রতিবেদনে বলা যায়, অভিবাসনপ্রত্যাশী কর্মীর চাহিদার চেয়ে আগ্রহী শ্রমিকের সংখ্যা বেশি হওয়া এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে কর্মীরা প্রতারিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো এবং দূতাবাস এই দুর্নীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

ড. ইফতেখার জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের মাধ্যমে এ সমস্যা কমিয়ে আনা সম্ভব।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এই যে অনিয়ম বা দুর্নীতি বা সুশাসনের ঘাটতি অন্যতম কারণটি হচ্ছে যে, অভিবাসন কর্মীর যে চাহিদা সে চাহিদার তুলনায় আমাদের সরবরাহ অনেক বেশি। আবার প্রক্রিয়াগত জটিলতার কারণে, সুশাসনের ঘাটতির কারণে আমাদের যাঁরা অভিবাসনে যাচ্ছেন, তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন। যাঁরা এক্ষেত্রে বিভিন্ন অংশীজন, তাঁদের সঙ্গে আলোচনা করে, তাদের তথ্যের ওপর নির্ভর করে এবং যে কথাটি আমরা বলছি সম্পূর্ণ নির্ভরযোগ্য বিধায় বলছি—৯০ শতাংশের বেশি দুর্নীতির শিকার হয়, কোনো না কোনোভাবে, কোনো না কোনো পর্যায়ে এবং কমবেশি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে