বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিএসপি ইস্যুতে যুক্তরাষ্ট্র এখনও আগের অবস্থানে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের (জিএসপি) বিষয়ে দেশটি এখনও পূর্বের অবস্থানে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আওয়াজ ফাউন্ডেশনের কার্যালয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) জন্য যে শর্তগুলো বেধে দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে হবে। সেগুলো প্রতিপালনে সরকারকে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। তবে মূল কাজটা কিন্তু শিল্প মালিকদেরই।

ঢাকায় নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত জানান, তিনি নিজেও চান বাংলাদেশ এই সুবিধাভুক্ত দেশ হোক। তবে সে জন্য আরও উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

পোশাক খাতে বলা হয় অশান্ত পরিবেশ, মজুরি নিয়ে তোলা হয় অভিযোগ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শ্রমিকদের মজুরি-বেতন বাড়াতে হবে- এমন দাবি করা হয়। তবে আমি বলবো এটি একান্তই মালিক-শ্রমিক বিষয়। ঘরের স্ত্রীর সঙ্গে যদি ভালো সম্পর্ক তৈরি করা যায় তবে, কোনো দ্বন্দ্ব থাকে না; সেখানে কোনো তৃতীয় পক্ষও অনুপ্রবেশ করতে পারে না; অস্থিরতা হয় না। বাংলাদেশকেও পোশাক খাতের সেই অস্থিরতা দূর করতে নিজেদের (মালিক-শ্রমিক) মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে।

মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই শ্রমিকরা যথাযথভাবে তাদের অধিকার আদায়ে সঠিক ব্যক্তির কাছে যেতে পারেন না। এ বিষয়ে শ্রমিক সংগঠনের ভূমিকা অনেক।

‘রানা প্লাজা পরিস্থিতির পর ভাবা হয়েছিল তৈরি পোশাক খাত বিপর্যয়ের মুখে পড়বে। তবে হয়েছে কিন্তু উল্টোটা। টেকসই তৈরি পোশাক শিল্পের শ্রমিক মজুরি, তাদের সন্তানদের কল্যাণসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন বলেও জানান তিনি।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত জিরাবো এলাকায় শ্রমিকদের নিয়ে কাজ করা একটি অফিস পরিদর্শন করেন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে এসময় শ্রমিক নেত্রী নাজমা রহমান, বিজিএমইএর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল