সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলেছে বিএনপি : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বর্তমান সরকার পাট শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং পাট শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ২৬ হাজার পাট শ্রমিকের ভাগ্য নিয়ে খেলা করেছে। বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে।

খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় পাট মেলার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসন আমলে রমজান মাসে পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে, তখন ১৭জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়।

পাট শিল্প নিয়ে বর্তমান সরকার আরো কাজ করছে জানিয়ে তিনি বলেন, পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন ড. মাকসুদুল আলম। তাকে নিয়ে খুব গোপনে গবেষণা করতে হয়েছিল আমাদের। গবেষণা শেষ হওয়ার আগে আমরা এ সম্পর্কে কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা পাটের জন্মরহস্য আবিষ্কার করেছি। এখন তিনি থাকলে সবচাইতে ভাল হত। কিন্তু তিনি আমাদের মাঝে নেই। কিন্তু পাট শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না।

প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। পাট ব্যবহার করলে তাই আমাদের দুই ধরণের লাভ হবে। এতে পরিবেশ দূষিত হবে, সেই সঙ্গে ব্যবহার হবে নিজেদের দেশি পণ্য।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দূষণমুক্ত এই ব্যবহারের জন্য পাটের চাহিদাও বেড়ে গেছে। আশা করছি পাটের সোনালি অতীত আবারো ফিরে আসবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি