,

এক যুগ পর ফের ভারত-বাংলাদেশ পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ প্রায় এক যুগ বন্ধ থাকার পর দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে রেলপথে আবার শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি। এর ফলে একদিকে যেমন ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে অন্যদিকে কর্মসংস্থানসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দিনাজপুর অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারের সঙ্গে রেলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের চুক্তি অনুযায়ী বিরল সীমান্ত দিয়ে ডুয়েল গেজ রেলপথে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে ভারতীয় পাথরবাহী একটি ট্রেন বুধবার বাংলাদেশে প্রবেশ করে। এদিকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ায় অপার সম্ভাবনা দেখছেন স্থানীয় ও ব্যবসায়ীগণ। তাদের দাবি অতিদ্রুত বিরল স্থলবন্দর চালু ও যাত্রীবাহী ট্রেনও চলাচল শুরু করা হোক।

দিনাজপুর রেলওয়ে বিভাগের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, গত বছরে বাংলাদেশের পার্বতীপুর থেকে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত মিটার গেজকে ডুয়েল গেজে রূপান্তরিত করা হয়। গত বছরের ডিসেম্বরে এ কাজ সম্পন্ন করা হয়।

বিরল রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ জানান, দীর্ঘদিন পর মিটার গেজ থেকে রূপান্তরিত ডুয়েল গেজ দিয়ে ৮ মার্চ ভারতীয় পণ্যবাহী ট্রেন ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৭২ মেট্রিক টন পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারত-বাংলাদেশের ট্রেনের এই রুটটি দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে অবিভক্ত ভারত এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ২০০৪ সাল পর্যন্ত মিটার গেজ রেলপথে নেপাল, ভারত এবং মিয়ানমায়ের সঙ্গে বাংলাদেশে মধ্যে সীমিত সংখ্যক পণ্যবাহী ট্রেন চলতো বিরল রেলপথ দিয়ে। ২০০৬ সালে ভারত রাধিকাপুর পযর্ন্ত ব্রড গেজ রেলপথ স্থাপন করায় রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ওই রুটে। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ বাণিজ্যিকভাবে পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ভারতের উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন পর্যন্ত ব্রড গেজ রেলপথ সম্প্রসারণ করা হয়।

এর আগে ২০০৫ সালে ভারতের অংশে ব্রডগেজ রেললাইন হওয়ায় বাংলাদেশে আর মালবাহী ট্রেন আসতে পারত না। এতে ২০০৫ সালের মে মাস থেকে বিরল স্থলবন্দর দিয়ে রেলপথে দুদেশের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

দিনাজপুর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার তাহের উল আলম বলেন, ৮ মার্চ ভারত থেকে ৪২ ওয়াগন পাথর বাংলাদেশে এসেছে, যার পরিমাণ দুই হাজার ৪৭২ মেট্রিক টন। এতে বাংলাদেশ সরকারের ১১ লাখ দুই হাজার টাকা রাজস্ব আয় হবে। ”

স্থানীয় ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী বলেন, রেলপথে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে