বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস সরাতে ৩ বছর চায় বিজিএমইএ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ৃুঅফিস সরাতে তিন বছর সময় চেয়ে আবেদন করবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার হলফনামা করে আবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

আইন না মেনে গড়ে তোলা বিজিএমইএর ১৬তলা ভবন ভাঙতে রায় দিয়েছেন আদলত। সর্বোচ্চ আদালতের এ রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন রোববার খারিজ হওয়ায় রাজধানীর বহুল আলোচিত এই ভবন ভাঙার বিষয়ে আইনি সব প্রক্রিয়া শেষ হয়। বিজিএমইএ অফিস অন্যত্র স্থানান্তরে কদিন সময় লাগবে, তা জানিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে আবেদন করতে বলেছেন আদালত। ওই দিন এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ঠিক করা হয়েছে।

সেদিনই বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছিলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে নতুন ভবন নির্মাণ করে অন্যত্র যেতে সময় প্রয়োজন। তাই আদালতের কাছে আমরা তিন বছর সময় চাইব।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করেন। রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ভবনটি ভাঙার আদেশ বলবৎ থাকছে। আপিল বিভাগ বিজিএমইএ কর্তৃপক্ষকে ভবনটি অন্যত্র স্থানান্তরে কদিন সময় লাগবে, তা জানিয়ে আবেদন করতে বলেছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ