,

আপিল করবেন বদরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নারগিস হত্যাচেষ্টা মামলার আসামি বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রায় ঘোষণার পর বুধবার দুপুরে বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী এ তথ্য জানান।
এর আগে, এ মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত। সেই সাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

পরে সাংবাদিকদের বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, আমরা এমন রায়ে সন্তুষ্ট হতে পারিনি। উচ্চ আদালতে আপিল করব। আশা করি সেখানে আমার মক্কেল খালাস পবেন।

তিনি বলেন, এ রায়ে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তাই, আমার মক্কেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নারগিসের ওপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন বদরুল আলম। শাবি ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন ওই বদরুল। একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ছিলেন তিনি। কয়েক বছর আগে খাদিজাদের বাড়িতে লজিং মাস্টার ছিলেন বদরুল। ওই সময় থেকেই খাদিজার পিছু নেন তিনি।

খাদিজাকে কোপানোর পর বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদি হয়ে মামলা করেন। আদালতে স্বীকারোক্তি দেন বদরুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে