সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি আস্তানায় মিলল বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড

news-image

কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর বোমা হামলার পর আটক দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

তবে  এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার রাতে মীরসরাই পৌরসভার কলেজ রোডের রেদোয়ান মঞ্জিলে এ অভিযান চালানো হয়।

বুধবার সকালে সিটিটিসি ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলায় জঙ্গিরা যে ধরনের গ্রেনেড ব্যবহার করেছিল, হাতে তৈরি একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে মীরসরাইয়ের আস্তানায়। এসব গ্রেনেড ওই আস্তানা ভেতরে ধ্বংস করা হবে।

তবে অভিযানের সময় ওই আস্তানায় আর কাউকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মান্নান।

তিনি বলেন, হ্যান্ড গ্রেনেডের পরিমাণ আমরা এখনও উল্লেখ করতে পারছি না। সেগুলো ধ্বংসের আগে আরেকবার গণনা করা হবে।

এর আগে মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় একটি চেকপোস্টে বাস তল্লাশির সময় পুলিশের ওপর হামলার পর সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করে পুলিশ। এরা হলেন- জসিম (৩০) ও হাসান (৩২)। এদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছিল। আরেকজনকে বোমা নিয়ে ধানক্ষেত দিয়ে পালানোর সময় আটক হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী