,

হোমনা উপজেলা ওলামালীগ আহ্বায়কের নামে অভিযোগ

news-image

হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংঠন ওলামালীগের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করার পরও পদের নাম ব্যবহার করে মনিরুজ্জামান মানিকের বিরুদ্ধে নানান প্রকার অপকর্ম চালিয়ে যাওয়া ও সংগঠন বর্হিভৃত কাজ করার অভিযোগ  করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মুফতি শেখ সাইদুর রহমান (সাঈদ)।  এব্যাপারে, মনিরুজ্জামান মানিকের মোবাইল- ০১৮৪৬৩০৫৩৩৮ এই নাম্বারটিতে ফোন করে তার কাছে জানতে চাইলে সে অশ্লীল ভাষা ব্যবহার করে আর কোন কথা না বলে ফোন কেটে দেয়। অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মুফতি শেখ সাইদুর রহমান (সাঈদ) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিগত ১৫/০১/২০১৪ খ্রি. তারিখে মনিরুজ্জামান মানিককে আহ্বায়ক ও মাইনুদ্দিন আহাম্মেদ (হৃদয়) কে যুগ্ন-আহ্বায়ক করে হোমনা উপজেলা আওয়ামী ওলামালীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করি তার পর থেকে আমার কাছে মনিরুজ্জামান মানিকের বিরুদ্ধে এলাকায় নানান প্রকার অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ আসলে আমি তাদেরকে পদত্যাগ করতে বলি। তারা গত দু’ বছর আগে তথা ২৯/১১/২০১৫ খ্রি. তারিখে আমার কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিলে আমি তাদের পদত্যাগ পত্র গ্রহণ করি। তার পর থেকে হোমনা উপজেলা আওয়ামী ওলামালীগের আর কোন কমিটি গঠন করা হয় নাই। এবং তাদের সাথে আমার ওলামালীগ সংগঠনের কোন প্রকার সর্ম্পক নাই। তার পরও সে কোন আইনি বলে ওলামালীগের পরিচয় দিয়ে বেড়ায় সেটা আমার জানা নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে