,

সউদি বাদশাহকে হত্যার পরিকল্পনায় আটক ৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ’র মালয়েশিয়া সফরকালে তার উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারিতে বাদশাহ সালমান এবং তার সফরসঙ্গীদের ওপর হামলার পরিকল্পনা সন্দেহে সাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, কুয়ালালামপুরে সফরের সময় সন্ত্রাসীরা আরব রাজ পরিবারের সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। আমরা সঠিক সময়ে তাদের প্রতিহত করে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছি।

হামলার পরিকল্পনাকারী সন্দেহে এক মালয়েশিয়ান এবং ছয় বিদেশীকে আটক করে পুলিশ। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার, চারজন ইয়েমেনের এবং একজন পূর্ব এশিয়ার নাগরিক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ফেব্রুয়ারির ২১ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয় বলেও জানায় মালয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে