,

গাজীপুরে প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলার ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দিনগত রাতে থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র উদ্ধারের মামলাটি করেন। মামলায় আটক মো. মোস্তফা কামালের (২২) নাম উল্লেখ ও আরো ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আটক মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা থানার পাগলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, আদালতে হাজিরা শেষে মুফতি হান্নান ও তার সহযোগীসহ ২১ জন আসামিকে ঢাকা থেকে একটি প্রিজন ভ্যানে করে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নেওয়া হচ্ছিল। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গীর কলেজ গেট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে ওই প্রিজন ভ্যান লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় মোস্তফা কামাল নামে ওই যুবককে দুটি ব্যাগ ভর্তি ১০-১৫টি ককটেল, চাপাতি ও একটি সাউন্ড গ্রেনেডসহ আটক করা হয়। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছে। গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. কাওছার আলম জানান, মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমান জানান, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীরা কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি আছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরা দিতে সোমবার সকালে প্রিজন ভ্যানে মুফতি হান্নান ও তার সহযোগীসহ ২১ জনকে ঢাকায় আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে তারা কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে