বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ মার্চ পালন করে না বিএনপি : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ বিএনপি ইতিহাস স্বীকার করে না। বিএনপি ক্ষমতায় গেলে ইতিহাস জবরদখল করে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ কর্মসূচিতে অংশ নেন-আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পত্রিকায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি লিখেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু আজ তার দল বিএনপি এই দিবসটি স্বীকার করে না।

কাদের বলেন, ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটিই ছিলো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপির এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার। যা বিএনপির নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে, সকল প্রকার অসুন্দর ও অসাম্প্রদায়িকতাকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।

ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা মহানগর অঅওয়ামী লীগ উত্তর, দক্ষিণ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিবিজড়িত ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ