,

কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : কাজে ফিরেছেন বগুড়া, রাজশাহীসহ সব মেডিকেল কলেজের শিক্ষানবিশ বা ইন্টার্ন চিকিৎসকরা। চার শিক্ষানবিশ চিকিৎসকের শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত স্থগিত করা হয়েছে- মন্ত্রণালয়ের এই চিঠি দেখার পর সোমবার সন্ধ্যায় কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সকালে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে চিকিৎসকরা ক্ষমা চাওয়ায় শাস্তি স্থগিত করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানালেও আন্দোলনকারীদের মুখপাত্র বলেছেন, তারা কারও কাছে ক্ষমা চাননি, আন্দোলন করে দাবি আদায় করেছেন।

এই কর্মবিরতির শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর জেলা সিরাজগঞ্জের এক রোগীর স্বজন নির্যাতিত হওয়ার পর।

নির্যাতনের ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেই সঙ্গে নির্যাতনে অভিযুক্ত শিক্ষানবিশ চিকিৎসকদের পাল্টা মানববন্ধনে বক্তব্য নিয়ে শুরু হয় চিকিৎসকদের সমালোচনা।

চার দিন ধরে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগের প্রেক্ষাপটে সোমবার বগুড়ার ওই চার শিক্ষানবিশ চিকিৎসকের শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে