,

জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) -এর লিডারস সামিটে (শীর্ষ সম্মেলন) অংশ নিতে তিনদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট ‘আকাশপ্রদীপ’ (বোয়িং ৭৭৭, ফ্লাইট নং বিজি-১০৮৬) জাকার্তা হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ইন্দোনেশিয়ার নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রী ইউহানা সুসানা ইয়েমবিজ, আগেই জাকার্তা পৌঁছে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং জাকার্তায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।

জানা যায়, বিমানবন্দরে পৌঁছানোর পর পরেই শেখ হাসিনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে