সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির প্রশ্নফাঁস প্রমাণিত: পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রমাণ হওয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রশ্নফাঁসের কারণে এফ ইউনিটের সম্বয়ক মো. নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং পরীক্ষা কমিটিতে থাকা অপর দুই শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান (গণিত বিভাগ) ও মো. আলতাফ হোসেন রাসেলকে (পরিসংখ্যান বিভাগ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

একইসঙ্গে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে এবং একজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এছাড়া পিএইচডি সংক্রান্ত জটিলতায় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামানকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি