,

হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ

news-image

হাজারীবাগে থাকা সব ট্যানারি অবিলম্বে বন্ধ করে কারখানাগুলোর গ‌্যাস, বিদ‌্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে ট্যানারি বন্ধের এই নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে আদালত। আর এ কাজে তাকে সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে।

ছোট-বড় মিলিয়ে ১৫৪টি ট্যানারি রয়েছে হাজারীবাগে, যেগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল হাই কোর্টের এক রায়ে। এরপর বহুবার সময় দেওয়া হলেও অধিকাংশ কারখানা এখনও সরেনি। এ কারণে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ট্যানারিগুলোকে প্রতিদিনের জন‌্য জরিমানাও করেছে হাই কোর্ট।

সরকার গতবছর ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েও ট‌্যানারিগুলোকে হাজারীবাগ থেকে সরাতে পারেনি। এই প্রেক্ষাপটে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গত ৩ জানুয়ারি এই আবেদন করেন। আদালতে বেলার পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে