,

গুমের ঘটনাগুলোর ৮০ শতাংশই আত্মগোপন : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে যেসব গুমের ঘটনা ঘটেছে তার ৮০ শতাংশই আত্মগোপন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের দেশে যেসব গুমের ঘটনা ঘটে, ভালোভাবে খোঁজ নিলে দেখা যায় ৮০ শতাংশ ঘটনার বেলাই নানাবিধ কারণে আত্মগোপন করে থাকে।

রবিবার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের দেশে যতগুলো মানুষ গুম হয়েছে, তার একদিন পরই পরিবার থানায় গিয়ে ডায়েরি করেছে। থানা থেকে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যবসায়িক বা নানাবিধ কারণে আত্মগোপন করেছে বা নিরুদ্দেশ হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী শতকরা ৭০টি ক্ষেত্রেই তাদের বাড়ি ফিরিয়ে এনেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি খুনের কথা বলি তাহলে বলবো, খুন কোন দেশে হয় না? তবুও অনেক দেশের তুলনায় আমাদের দেশ অনেক অনেক ভালো আছে। কারণ, আমাদের দেশের মানুষ একের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়ায়।

এর আগে নাজনীন স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে না বলতে কিছু নেই, শুধু তিনি ভালো ফলাফল চান। আপনাদের সব দাবি-দাওয়া সরকার মেনে নেবে, বিদ্যালয়ের উন্নয়ন হবে, তবে ভালো ফলাফল অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম মর্তুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে